শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ রফিকুল ইসলাম, সাবেক এমপি এ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসেস মোহসিনা বেগম মিনা। এ সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হাসান নয়ন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone