শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এস.এস.সি ব্যাচ ২০২৬ এর পাঠ সমাপনী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে দলীয় মনোনয়ন পেলেন যাঁরা ‎বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন এর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে কঠোর নজরদারীতে ১৫ বিজিবি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে- প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে- বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন আসামী আটক ইরি-বোরো ধানের আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষকেরা সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ
প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও আদায় অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত

প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও আদায় অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও আদায় অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার আয়োজনে এ প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও আদায় অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়।

 

সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ওয়াহেদুননবী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হাকিম। এতে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার’স অফিস রংপুরের জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, বাংলাদেশ আওয়ামী লীগ কুলাঘাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক। বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার ম্যানেজার (এসপিও) মোঃ আব্দুল লতিফ সরকার প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার কর্মকর্তা-কর্মচারী, গ্রাহকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত কৃষকগণ, ব্যবসায়ী, সুধী মন্ডলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে বাই সাইকেল ঋণ বিতরণ, মাইক্রো ক্রেডিট ঋণ বিতরণ, সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তা ঋণ বিতরণ, মুক্তিযোদ্ধা ঋণ বিতরণ, কৃষি ঋণ বিতরণ, সিএমএসএমই খাতে ক্রেডিট গ্যারান্টি স্কিম ঋণ বিতরণ, ক্ষুদ্র ব্যবসা ঋণ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে ৫০জন গ্রাহকের মাঝে ৫০লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone