শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
মানসিক ভারসাম্যহীনকে গাছে বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল; গ্রেফতার ২

মানসিক ভারসাম্যহীনকে গাছে বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল; গ্রেফতার ২

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী পূর্ব দৈলজোর এলাকার নুর হোসেনের পুত্র মানসিক ভারসাম্যহীন আমিনুল ইসলাম (২৫) নামের একজনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অর্ধ-উলঙ্গ করে গাছে বেধে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হতে দেখা গেছে। মুহুর্তে ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠে।
বুধবার (৯ নভেম্বরে) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি এলাকায় ঐ পাগলকে গাছের সাথে বেঁধে পেটানোর ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ২জনকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) লালমনিরহাট সদর থানা পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দুরারকুটি গ্রামের মৃত জয়মত আলীর পুত্র ইসমাইল হোসেন (৩৬), লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর গ্রামের কসিম উদ্দিন এর পুত্র মনজুরুল আলম (৪০)।
এ ঘটনায় মানষিক ভারসাম্যহীন যুবক আমিনুল ইসলামের মা মমেনা বেগম জানান, গতকাল আনুমানিক সকাল ১০টার দিকে লোকমুখে শুনতে পাই দুড়াকুটি বাজার এলাকায় লোকের দাড়িতে হাত দেওয়ার অপরাধে আমার ছেলেকে গাছে বেঁধে পেটানো হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, মানসিক ভারসাম্যহীন আমিনুলকে মারধরের ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone