শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এস.এস.সি ব্যাচ ২০২৬ এর পাঠ সমাপনী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে দলীয় মনোনয়ন পেলেন যাঁরা ‎বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন এর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে কঠোর নজরদারীতে ১৫ বিজিবি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে- প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে- বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন আসামী আটক ইরি-বোরো ধানের আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষকেরা সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ
লিখিত পরীক্ষা না দিয়েও পাসের তালিকায় রোল নম্বর!

লিখিত পরীক্ষা না দিয়েও পাসের তালিকায় রোল নম্বর!

এক পরীক্ষার্থী লিখিত ভাবে নিজেই জানিয়েছেন যে তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের “পরিবার কল্যাণ সহকারী” পদে লিখিত পরীক্ষায় অংশ নেননি। তবে এ পরীক্ষায় পাস করা চাকরিপ্রার্থীদের তালিকায় তাঁর রোল নম্বর আছে। লালমনিরহাটের ওই পরীক্ষার্থীর নাম মুনাফা খাতুন। পরিবার কল্যাণ সহকারী পদে তাঁর রোল নম্বর ১২০৫১১৫৫।
এ ঘটনায় বুধবার (২ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা পরিবার পরিকল্পনা ৩য় ও ৪র্থ শ্রেণির জনবল বাছাই/নিয়োগ কমিটির সভাপতি মোঃ আবু জাফর-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোছাঃ জান্নাতুন ফেরদৌসী নামের অপর এক চাকরিপ্রার্থী। তিনি মুনাফা খাতুনের ননদও বটে।
পরীক্ষায় অংশ না নেওয়া মুনাফা খাতুন সাংবাদিকদের বলেন, আমি এক সপ্তাহ আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছি। এ কারণে লালমনিরহাটে গিয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারিনি। কিন্তু লিখিত পরীক্ষায় পাস করা চাকরিপ্রার্থীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে আমার রোল নম্বরও রয়েছে।
মুনাফা খাতুন সাংবাদিকদের আরও বলেন, আমার ননদ জান্নাতুন ফেরদৌসীর রোল নম্বর ১২০৫১১৫৬। আমার রোল নম্বর ১২০৫১১৫৫। দুটি রোল নম্বর পাশাপাশি হওয়ায় ফল মুদ্রণে ভুল হতে পারে। সঠিকভাবে তদন্ত করে ভুলটি সংশোধন করে আমার ননদকে কৃতকার্য দেখানো হোক। সে খুব ভালো পরীক্ষা দিয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর সাংবাদিকদের বলেন, এ–সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি কলেজের কলা ভবনের তৃতীয় তলায় ৩১৮ নম্বর কক্ষে লিখিত পরীক্ষায় অংশ নেন অভিযোগকারী জান্নাতুন ফেরদৌসী। একই পদে পরীক্ষার্থী ছিলেন মুনাফা খাতুন। গত ২১ অক্টোবর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। এ কারণে মুনাফা খাতুন লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। ৩০ অক্টোবর ফল প্রকাশিত হয়। তাঁর রোল নম্বরও কৃতকার্য চাকরিপ্রার্থীদের তালিকায় আছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone