শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আত্মীয়স্বজনের দেওয়া মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

আত্মীয়স্বজনের দেওয়া মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

লালমনিরহাটে পারিবারিক আত্মীয় স্বজনের অত্যাচারে ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও প্রতিনিয়ত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ সেপ্টোম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে মোঃ নুর আলম বসুনিয়া-এঁর আয়োজনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ধনঞ্জয় এলাকার মৃত আজাহার আলী বসুনিয়ার ছেলে মোঃ নুর আলম বসুনিয়া তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন।

 

সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্যে মোঃ নুর আলম বসুনিয়া বলেন, আমার আত্মীয় স্বজন ও এলাকার কিছু লোকের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। বিষয়টি নিয়ে থানায় একাধিক বার অভিযোগ করলে তদন্ত করার পর আমার আত্মীয় স্বজনের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো ব্যবস্থা গ্রহন করেনি পুলিশ।

 

মোঃ নুর আলম বসুনিয়া আরও বলেন, গত ৯ অক্টোবর আমার বড় ভাইয়ের বাড়িতে থাকা শুকনা ধানের আটিতে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমার ও পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে।

 

তিনি বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ও ক্রয়কৃত জমি তিনটি খতিয়ানে মোট প্রায় ১ (এক) একর দীর্ঘদিন যাবৎ বেদখল ছিলো। উক্ত জমি ধারাবাহিকভাবে দখলে নিলেও আরও ক্ষিপ্ত হয়ে পারিবারিক ভাবে ক্ষতি করতে থাকে। আমার নির্মাণাধীন বাড়ী ভেঙ্গে দেওয়াসহ পরিবারের সদস্যদের মারধোর করে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ করি। থানা পুলিশ কোন পদক্ষেপ না নেওয়ায় আদালতে যাই। বর্তমানে আদালতে ২টি মামলা চলমান রয়েছে। এরই মধ্যে আগুন লাগার ঘটনা ঘটে। সে ঘটনায় আমাকে ও আমার পরিবারের সদস্যদের ফাসানোর পায়তারা চলছে।

 

তিনি আরও বলেন, ইতিপূর্বে আমি মটর সেচ এর ব্যবসা শুরু করায় তারাও আমার সেচ ঘেঁষে সেচ ব্যবসা শুরু করে। পরবর্তীতে আমি অন্যত্র সরে গিয়ে ব্যবসা চালু করলে সেখানেও আমার প্রতিপক্ষ আনোয়ারুল হক বসুনিয়া আমার উপর হামলা চালায়, পরে স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পাই। তাছাড়াও আমার প্রতিপক্ষরা বিভিন্ন ভাবে আমাকে হেনস্তা করার লক্ষ নিয়ে আমার পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করে থানাসহ বিভিন্ন স্থানেে অভিযোগ দিয়ে আসছে।

 

মোঃ নুর আলম বসুনিয়া সাংবাদিক সম্মেলনে প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করে সার্বিক বিষয়গুলো তদন্ত করে ন্যায় ও আইনী সহায়তা প্রত্যাশা করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone