শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাড়ে ৬কোটি টাকার টেন্ডার ভাগ-বাটোয়ারা

লালমনিরহাট জেলা সদরের ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে আবারও প্রায় সাড়ে ৬কোটি টাকার টেন্ডারবাজির ঘটনা ঘটেছে। ছয় গ্রুপে কাজ ভাগ-বাটোয়ারা করে নিয়েছে টেন্ডারবাজরা। হাসপাতালকে অবরুদ্ধ করে ভেতর-বাইরে ক্যাডার বসিয়ে ফাঁকা টেন্ডার নিয়েছে প্রভাবশালী টেন্ডারবাজরা। ক্যাডারদের বাধার কারণে শিডিউল ফেলতে পারেনি অনেক ঠিকাদার। জড়িত রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও। তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রমজান আলী কৌশলে ই-টেন্ডার না করে পুরনো পদ্ধতিতে টেন্ডার আহবান করায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, লালমনিরহাট সদর হাসপাতাল ২৫০শয্যায় উন্নীত হয়। ২০২২-২০২৩ অর্থবছরের জন্য যন্ত্রপাতি মেডিকেল, লিলেন সামগ্রী, গজ ব্যান্ডেজ তুলা, কেমিক্যাল রেজেন্ট, আসবারপত্র ও ক্রোকারিজের জন্য টেন্ডার আহ্বান করা হয়। ছয়টি গ্রুপে প্রায় সাড়ে ৬কোটি টাকা। ২০২২-২০২৩ অর্থবছরের ৮ই সেপ্টেম্বর আহবান করে এ টেন্ডার।

 

লালমনিরহাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৬টি গ্রুপে শিডিউল বিক্রি হয়েছে ১শত ৬১টি শিডিউল ক্রয় করলেও ড্রপ করতে পারেনি সাধারণ অনেক ঠিকাদার। ১২ই অক্টোবর ছিল শিডিউল ড্রপের তারিখ। সাধারণ রোগী গেলেও ক্যাডারা তল্লাশি করেছে ওই দিন।

 

জানা যায়, ১শত ৬১টি শিডিউল বিক্রি হলেও বাক্সে পড়েছে মাত্র ৩৬টি। বঞ্চিত ঠিকাদারদের অভিযোগ সারা দেশে ই-টেন্ডার পদ্ধতি থাকলেও লালমনিরহাট সদর হাসপাতালের চিত্র ভিন্ন। ই-টেন্ডার না দিয়ে সাধারণ ভাবে টেন্ডার দেয়ায় অনিয়ম হয়েছে। ওই টেন্ডার বাতিল করে ই-টেন্ডারের মাধ্যমে টেন্ডার আহবানের দাবি সাধারণ ঠিকাদারদের।

 

তবে লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রহমান আলী সাংবাদিকদের জানান, ই-টেন্ডার করার কোনো চিঠি পাননি। তাছাড়া ই-টেন্ডারের কোনো প্রশিক্ষণ নেই। টেন্ডার নিয়ে কেউ অভিযোগ করেনি। বাইরে কি হয়েছে তা জানা নেই। ২০২১-২০২২ অর্থবছরের টেন্ডার নিয়ে দূর্নীতির নানান অনিয়ম নিয়ে দুদকে এ অভিযোগ দায়ের হয়েছে। ওই অভিযোগে দুদক কাজ করছে বলে দায়িত্বশীল এক কর্মকতা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone