শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত
আদিতমারীতে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু

আদিতমারীতে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বজ্রপাতে তবি বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার ২৭ মে দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া (গোয়ালপাড়া) নামক গ্রামে এ ঘটনা ঘটেছে।  নিহত তবি বেগম (৫০) ওই গ্রামের প্রতিবন্ধী শমসেল মিয়ার স্ত্রী।

এলাকাবাসী জানান, বুধবার দুপুরের দিকে গৃহবধূ তবি বেগম তার বাড়ীর পাশে বাঁশের তৈরি একটি টঙ্গে বসে ছিলেন। হঠাৎ এক বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটেছে।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, কারো কোন অভিযোগ না থাকায় ওই গৃহবধূর লাশ দাফন করা হবে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone