শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান

গাছের সাথে এ কেমন শত্রুতা!

লালমনিরহাটে কলহের জেরে মোঃ মন্তাজ আলী (৬০) বাড়ির সামনে খুলিতে ৩টি ফলজ গাছ কেটে ফেলেছেন দূর্বৃত্তরা। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধা ৬টায় লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়ায় এই ঘটনাটি ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বহুদিন যাবত মোঃ মন্তাজ আলীর সাথে প্রতিবেশী রাজু হোসেন (২৬) মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শনিবার গাছ কেটে ফেলার ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীরা জানান, শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় বসত বাড়ীর সামনে বাধা একটি লাল গরু জোড় করে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত রাজু হোসেন। তখন মোঃ মন্তাজ আলীর স্ত্রী মর্জিনা বেগম বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রর্দশন করে। পরবর্তীতে রাজুসহ আরও তিনজন এসে মোঃ মন্তাজ আলীর উঠানের সামনে ৩টি ফলজ গাছ কুরাল দিয়ে কেটে ফেলেন। এ সময় মোঃ মন্তাজ আলীর মেয়ে মানসুরা বেগম (২৬) ভিডিও ধারন করলে তাকেও হুমকি দেয় রাজু। এরপর উক্ত ঘটনার প্রতিকার চেয়ে লালমনিরহাট সদর থানায় ৪জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে মন্তাজ আলী।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম জানান, ঘটনাটি শুনেছি, প্রাথমিক ভাবে একজন অফিসার গিয়েছে।প্রয়োজনে আবারও অফিসার পাঠিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone