শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
পালিয়ে আসা দুই তরুনীকে বাবা-মা উদ্ধার করে নিয়ে গেলেন

পালিয়ে আসা দুই তরুনীকে বাবা-মা উদ্ধার করে নিয়ে গেলেন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি হতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় পালিয়ে আসা দুই তরুনীকে বাবা-মা দিনাজপুরে ফিরিয়ে নিয়ে গেছে।

 

জানা গেছে, দিনাজপুর জেলা সদরের বালুবাড়ির রেজাউল কমিমের মেয়ে রুবিনা (১৬) ৯ম শ্রেণির ছাত্রী ও তার খালাত বোন একই বয়সী মনি (১৬) কে সাথে নিয়ে বুধবার বিকাল ৩ টায় সাপ্টিবাড়ি বাজারে আসে। সেখানে পূর্বপরিচিত দর্জি মর্জিনার বাড়িতে আশ্রয় নেয়। মর্জিনা ৬ মাস আগে দিনাজপুরে বসবাস করে কয়েক বছর দর্জির কাজ করে ছিল। সেখানে এই তরুনীর সাথে পরিচয় হয়। বাবার নির্যাতনের ভয়ে এই তরুনী এখানে পালিয়ে এসে ছিল বলে জানা যায়। সাপ্টিবাড়ি বাজারের পাশে থাকা দর্জি মজিনার ছেলে সুজন মিয়া তরুনীর পরিবারকে ফোন করে জানায় তারা তাদের আশ্রয়ে আছে। এই সূত্র ধরে পরিবারের স্বজনরা মাইক্রোবাসে করে (ঢাকা মেট্রো-চ-১৩-৬৬২৩) বুধবার রাতে লালমনিরহাটের মিশন মোড়ে আসে। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তরুনীদের উদ্ধার করে নিয়ে যায়। মেয়ের বাবা রেজাউল করিম জানান, তিনি তাদের মেয়ের সন্ধান পেয়ে খুশি। মেয়েরা এখানে ভালোভাবে ছিল। বাড়ি হতে রাগ করে এসেছিল। মেয়ে দু’টি বিবাহিত। বাবার মায়ের সাথে অভিমান করে তারা বাড়ি ছেড়ে লালমনিরহাটে পূর্ব পরিচিত নারীর কাছে আশ্রয় নিয়ে ছিল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone