শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মদ জব্দ উফশী জাতের কলা এ বছর ১শত ২৩হেক্টর জমিতে চাষ হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন লালমনিরহাট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল
সেই আলোচিত ওসি এটিএম গোলাম রসুলের বদলী

সেই আলোচিত ওসি এটিএম গোলাম রসুলের বদলী

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলকে নানা অভিযোগে বদলী করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) এর এআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

 

প্রজ্ঞাপনে বতর্মান ওসি এটিএম গোলাম রসুলকে আগামী ১৮/০৯/২০২২ তারিখের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় ১৯/০৯/২০২২ খ্রি. তারিখ হতে তাকে স্ট্যান্ড রিলিজ হিসাবে গণ্য করা হবে।

 

জানা গেছে, ওসি এটিএম গোলাম রসুল যোগদানের পর সাংবাদিককে চায়ের দাওয়াত দিয়ে মোটা অর্থ হাতিয়ে নিয়ে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে আটক করে জেল হাজতে প্রেরণ, ছাত্রলীগ কর্মীকে থানায় ডেকে নিয়ে শারিরীক ও মানসিক নির্যাতন করাসহ জুয়া ও মাদকের প্রকোপ বেড়ে যাওয়া, ঠিকাদারের মিথ্যা চাঁদাবাজির মামলায় ১নং ভোটমারী ইউপি চেয়ারম্যানকে রাতের আধাঁরে বাড়ি ঘেরাও করে আটক ও জেল হাজতে প্রেরণ করেন। বিনা টেন্ডারে থানা চত্ত্বরের বেশ কয়েকটি শত বছরের পুরোনো গাছ কেটে বিক্রি করে আনুমানিক ১০লক্ষ টাকা আত্মসাৎ, টাকা ছাড়া থানায় সাধারণ জনগন সেবা না দেয়াসহ নানান অভিযোগ রয়েছে।

 

এছাড়াও কালীগঞ্জ উপজেলার দুজন মাদক সম্রাট ইব্রাহিম ও হিমাংসুকে আটক করার পর তাদের মাদক মামলা না দিয়ে নৌকা পোঁড়া মামলায় জেল হাজতে প্রেরণ করায় বেশ সমালোচনার মুখে পড়েন বর্তমান ওসি এটিএম গোলাম রসুল।

 

তার বদলীর আদেশের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে নিমিষেই সংবাদটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone