শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে ৪৯তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শেখ কামাল স্টেডিয়ামে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতি লালমনিরহাটের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত প্রমুখ। এ সময় তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা বেগম মিনা, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone