শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অনুর্বর জমিতে তুলার চাষ; কৃষকের মুখে হাসি আগাম জাতের ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা; চাষিদের মুখে হাসির ঝিলিক ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা; গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা “অমর একুশে একুশ জিজ্ঞাসা” অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ ‎লালমনিরহাটের নদীগুলো শুকিয়ে বিরানভূমি ‎সমাজসেবক হাফিজুর রহমান বাবলা-এঁর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে চিকিৎসা ভাতা ও শিক্ষা বৃত্তির অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক ২দিন মেয়াদি প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত
জমে উঠেছে পবিত্র ঈদ উল আযহার বাজার

জমে উঠেছে পবিত্র ঈদ উল আযহার বাজার

পবিত্র ঈদ-উল-আযহার আরও কয়েক দিন বাকি আছে। এরই মধ্যে জমে উঠেছে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বাজার। সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটের সবগুলো ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে। বিক্রেতাদের যেনো দম ফেলানোর ফুসরত নেই। এবার ব্যবসা ভালো হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

 

লালমনিরহাট বাজার ঘুরে দেখা গেছে, এবারের ঈদ বাজার ইতোমধ্যে পুরোপুরি জমে উঠেছে। চলতি মাসের দ্বিতীয় দিন থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। এখন সকাল ১০টা থেকেই বিক্রিতে ধুম লেগে যায় বাজারের ছোট বড় সকল দোকানে।

 

ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গার্মেন্ট আইটেম, কাটা কাপড়ের দোকান আর কাপড়ের দোকানগুলোতে পুরোপুরি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আবার জুতোর দোকানগুলোতে ঈদের ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে।

 

সরেজমিনে দেখা যায়, গত এক বছরের মধ্যে লালমনিরহাট বাজারে নতুন করে বেশ কয়েকটি মার্কেট চালু হয়েছে। এসব মার্কেটের অধিকাংশ দোকান গার্মেন্ট আইটেম সম্বলিত ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে চালু হয়েছে।

 

এদিকে বাজারের ক্রেতা-বিক্রেতাদের কথা মাথায় রেখে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টে বেশকটি টিম পুরো বাজারে দিনরাত দায়িত্ব পালন করছে বলে জানা যায়।

 

ক্রেতা হাসান আলী, রশিদুল ইসলাম রিপন ও নায়েব আলী বলেন, সাধ্য মতো নিজের ও পরিবারের সদস্যদের কেনাকাটা করা চেষ্টা করছি। এতে সবার মনে যেন ঈদ আনন্দ পৌচ্ছে যায়।

 

বিক্রেতা ফারুক আহমেদ সূর্য বলেন, ক্রেতারা তাদের নিজ নিজ পছন্দ করে, তার পর দাম দরে বনলে তারা ক্রয় করেন, তখন আমরা বিক্রয় করি। এতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে। ঈদ আনন্দ ভাগাভাগি হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, পবিত্র ঈদ উল আযহা জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সাথে জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টে বেশকটি টিম পুরো বাজারে দিনরাত দায়িত্ব পালন করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone