শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বর্তমান সরকারের সহযোগিতায় ক্রীড়া ক্ষেত্রে প্রাণের সঞ্চার হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি পরিবেশ বান্ধব বায়োগ্যাস পল্লী পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক সিরাত পাঠ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যেতে বসেছে বেল গাছ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিজিবি’র অভিযানে ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার ফার্মাসিস্ট পরীক্ষায় পাস করানোর আশ্বাসে টাকা আদায়ের অভিযোগ আগামী বছরের নভেম্বরে উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি সীমান্তে ভারতীয় মোটর সাইকেল ও গরু আটক ১শত ২২বোতল ও ৪.৫লিটার খোলা এস্কাফ সিরাপসহ ৬জনকে গ্রেফতার
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় লালমনিরহাট টিটিসির সম্মেলন কক্ষে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী দেলোয়ার উদ্দিন আহমেদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, প্রবাসী কল্যাণ ব্যাংক লালমনিরহাটের ব্যবস্থাপক মোঃ মাহফুজার রহমান। এ সময় লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর শ্রী যজ্ঞেশ্বর বর্মণসহ সকল ইন্সট্রাক্ট, কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সেমিনারে কারিগরি শিক্ষার উপর জোর দেন বক্তারা। তারা বলেন, দেশের প্রতিটি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে। অর্থনৈতিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এসব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পর বিদেশে যাওয়ার পরামর্শ দেন বক্তারা।

 

উল্লেখ্য যে, প্রতিটি উপজেলায় ১হাজার করে দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিকদের বিদেশে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone