শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী পুলিশ হেফাজতে র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে উৎকোচ নেয়ার অভিযোগ; পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে উৎকোচ নেয়ার অভিযোগ; পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা গোবর্ধন হায়দারীয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী ও আয়া পদে লোক নিয়োগে উৎকোচ নেয়ার অভিযোগ এনে একটি মহলের সংবাদ সম্মেলনের প্রতিবাদে বুধবার ১ মে) দুপুরে বিদ্যালয় চত্ত্বরে সংবাদ সম্মেলন করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন-এঁর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোবর্ধন হায়দারীয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সোবহান বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশিত নিয়োগ বিধিঁমালা মেনে এই বিদ্যালয়টিতে ২৫ মে নিরাপত্তা কর্মী ও আয়া পদে দুজনকে নিয়োগ দেয়া হয়। তারা গত ২৬ মে কর্মস্থলে যোগদান করে দায়িত্ব পালন করছেন।

 

তিনি আরও বলেন, গত সোমবার (৩০ মে) সকালে সচেতন নাগরিক এর ব্যানারে একটি মহল আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন উল্লেখিত দুটি পদে তাদের পছন্দের লোক নিয়োগের জন্য উৎকোচ নিয়েও নিয়োগ দেয়া হয়নি।

 

প্রধান শিক্ষক মোঃ আব্দুস সোবহান বলেন, তাদের অভিযোগ উদ্দেশ্য প্রনোদিত ও মিথ্যা ও বানোয়াট। তিনি দাবী করেন চাকুরী বঞ্চিতরা একত্রিত হয়ে প্রতিষ্ঠান তথা আমার বিরুদ্ধে মানহানীকর ঘটনা ঘটিয়েছে। যা অনাকাঙ্ক্ষিত।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসাদ্দেক হোসেন চৌধুরী নিয়োগ বিধিমালা মেনেই দুজনকে নিয়োগ দেয়া হয়।স্থানীয়ভাবে অনেকেই আবেদন করেন। নিয়োগ বঞ্চিতদের হঠাৎ করে এমন সংবাদ সম্মেলন ঠিক হয়নি। সচেতন নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

 

লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর সাংবাদিকদের বলেন, আমি কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone