শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অনুর্বর জমিতে তুলার চাষ; কৃষকের মুখে হাসি আগাম জাতের ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা; চাষিদের মুখে হাসির ঝিলিক ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা; গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা “অমর একুশে একুশ জিজ্ঞাসা” অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ ‎লালমনিরহাটের নদীগুলো শুকিয়ে বিরানভূমি ‎সমাজসেবক হাফিজুর রহমান বাবলা-এঁর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে চিকিৎসা ভাতা ও শিক্ষা বৃত্তির অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক ২দিন মেয়াদি প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত
আগুনে ভস্মীভূত পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ

আগুনে ভস্মীভূত পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ

আলোর মনি রিপোর্ট: বিদ্যুৎ এর শর্ট সার্কিটের আগুনে ১৪টি পরিবারের ঘর-বাড়ি ভস্মীভূত হওয়ায় তাৎক্ষণিক ভাবে মানবিক সহায়তা হিসেবে ১বস্তা করে শুকনা খাবার প্যাকেট (চাল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, লুডুলস)সহ শিশু খাদ্য এবং প্রতিটি পরিবারকে ১টি করে কম্বল বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব আমবাড়ী মৌজায় এসব খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত থেকে এসব বিতরণ করেন বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হবি, সচিব সাইফুল ইসলাম মন্ডল, ফায়ার সার্ভিসের ডিএডি, ইউপি সদস্যবৃন্দ।

 

সোমবার (২৮ মার্চ) রাত ১১টা ৩০মিনিটের সময় পূর্ব আমবাড়ী মৌজায় এ বিদুৎ-এর শর্ট সার্কিটের আগুনে ১৪টি পরিবারের ঘর-বাড়ি ভস্মীভূত হয়ে সম্পুর্ন পুড়ে যায় মর্মে জানা গেছে।

 

উল্লেখ্য যে, বর্তমানে উক্ত ১৪টি পরিবার খোলা আকাশ এর নিচে মানবেতর জীবনযাপন করছেন। তাদের জরুরি পূনঃবাসনের জন্য সহৃদবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজনে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone