শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী

প্রকৌশলীকে পেটালেন আওয়ামী লীগ নেতা

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)র এ এম হাদিউজ্জামান আশিক নামে সহকারী মাঠ প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম সেলিমের বিরুদ্ধে। শহিদুল ইসলাম সেলিম এলজিইডির ঠিকাদার।

 

সোমবার (২১ মার্চ) মধ্যরাতে এ এম হাদিউজ্জামান আশিক বাদী হয়ে হাতীবান্ধা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। এর আগে রোববার (২০ মার্চ) হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে তাকে মারধর করেন শহিদুল ইসলাম সেলিম এমন অভিযোগ এ এম হাদিউজ্জামান আশিকের।

 

অপরদিকে শহিদুল ইসলাম সেলিমের অভিযোগ হাতীবান্ধা উপজেলা প্রকৌশলীর সাথে ঘুষ নিয়ে চিল্লাচিল্লি করায় ওই সহকারী প্রকৌশলী তার সাথে মারমুখি আচারণ করেন।

 

পুলিশ ও এলজিইডি সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের দক্ষিণ সিন্দুর্না এলাকার রহিজ উদ্দিনের পুত্র ও সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম সেলিম রবিবার (২০ মার্চ) হাতীবান্ধা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)র প্রভাতী প্রকল্পের সহকারী মাঠ প্রকৌশলী এ এম হাদিউজ্জামান আশিককে মারধর করেন। এ ঘটনায় সোমবার (২১ মার্চ) মধ্য রাতে এ এম হাদিউজ্জামান আশিক বাদী হয়ে শহিদুল ইসলাম সেলিমের বিরুদ্ধে সাধারণ ডায়েরী (জিডি) করেন।

 

সহকারী মাঠ প্রকৌশলী এ এম হাদিউজ্জামান আশিক সাংবাদিকদের বলেন, ঠিকাদার সেলিম উপজেলা প্রকৌশলীর অফিসে গিয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। আমি ওই ঘটনার প্রতিবাদ করি মাত্র। পরে উপজেলা পরিষদ গেটের সামনে আসলে ঠিকাদার সেলিম আমাকে মারধর করেন।

 

মারধরের অভিযোগ অস্বীকার করে শহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, উপজেলা প্রকৌশলী ও একজন সহকারী প্রকৌশলীর সাথে ঘুষ নিয়ে চিল্লাচিল্লি হচ্ছিলো। এ সময় ওই সহকারী প্রকৌশলী আমার সাথে মারমুখি আচারণ করেন। বিষয়টি তাৎক্ষণিক দেখে উপজেলা চেয়ারম্যান মিমাংসাও করে দেন। কিন্তু ওই ঘটনার পরেও উপজেলা গেটের সামনে সহকারী মাঠ প্রকৌশলী আশিক আমার সাথে আবারও খারাপ আচারণ করেন।

 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নজীর হোসেন সাংবাদিকদের বলেন, তার সাথে সেদিন ঠিকাদার সেলিমের দেখাই হয়নি এবং ঘুষ নিয়ে কোন চিল্লাচিল্লির প্রশ্নেই আসেনা। ঘটনাটি ঘটেছে আমার পাশের রুমে এবং ঘটনাটি আমি জানার আগেই উপজেলা চেয়ারম্যান অবগত হয়েছেন।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম সাংবাদিকদের বলেন, শহিদুল ইসলাম সেলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে হাতীবান্ধা এলজিইডি অফিসের সহকারী মাঠ প্রকৌশলী এ এম হাদিউজ্জামান আশিক বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone