শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
সংস্কারহীন ৯২বছর বয়সী স্টাফ কোয়ার্টারের ভবন অতি ঝুঁকিপূর্ণ

সংস্কারহীন ৯২বছর বয়সী স্টাফ কোয়ার্টারের ভবন অতি ঝুঁকিপূর্ণ

আলোর মনি রিপোর্ট: আধুনিকতার ছোঁয়া লাগেনি বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা শহর লালমনিরহাটে। প্রায় ৯২বছরের পুরনো স্টাফ কোয়ার্টারগুলোতে অবৈধভাবে ঝুঁকি নিয়ে বসবাস করছে দখলদাররা। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা এলাকাবাসীর।

 

এক সময়ের রেলওয়ের শহর লালমনিরহাট। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র স্টোরপাড়া, ড্রাইভারপাড়া, রামকৃষ্ণ মোড়, বাবুপাড়া, সাহেবপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয়েছিল সহস্রাধিক স্টাফ কোয়ার্টার।

 

প্রায় ৯২বছর আগের নির্মিত এসব স্টাফ কোয়ার্টার সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এতে রেলওয়ে কর্তৃপক্ষের কেউ বসবাস না করলেও প্রায় ৪০বছর ধরে অবৈধ দখলদাররা অতি ঝুঁকিপূর্ণ ভবনেই বসবাস শুরু করে।

 

এদিকে শহরের বেশির ভাগ এলাকা রেলওয়ের আওতায় থাকায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাঁধার মুখে পড়ছে লালমনিরহাট পৌরসভা। এতে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছেন লালমনিরহাট জেলা শহরবাসী।

 

উল্লেখ্য যে, ১৯৩০ সালে নির্মাণ করা হয় লালমনিরহাটে রেলওয়ে স্টাফ কোয়ার্টারগুলো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone