শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অভিযানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ
লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের ডুবেছে নৌকা

লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের ডুবেছে নৌকা

আলোর মনি রিপোর্ট: গত ২ ধাপে (১১ নভেম্বর ২য় ধাপে ও ২৮ নভেম্বর তৃতীয় ধাপ) এ সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলার ৩টি (আদিতমারী, কালীগঞ্জ, লালমনিরহাট সদর) উপজেলার মোট ২৫টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের বিভিন্ন ইউনিয়নে জয়জয়কার হলেও ১১টি ইউনিয়নে ডুবেছে নৌকা। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে আদিতমারী উপজেলার ২টি (সারপুকুর, পলাশী) ইউপিতেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হয়েছেন স্বতন্ত্রদের কাছে।

 

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জ উপজেলার ৪টি (মদাতী, দলগ্রাম, ভোটমারী, গোড়ল) ইউপিতেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হয়েছেন স্বতন্ত্রদের কাছে।

 

এদিকে লালমনিরহাট সদর উপজেলার ৫টি (কুলাঘাট, মহেন্দ্রনগর, খুনিয়াগাছ, গোকুন্ডা, বড়বাড়ী) ইউপিতেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হয়েছেন স্বতন্ত্রদের কাছে।

 

উল্লেখ্য যে, আদিতমারী উপজেলার ৬টি, কালীগঞ্জ উপজেলার ৩টি ও লালমনিরহাট সদর উপজেলার ৪টি মোট ১৩টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা বিজয়ী হয়েছে।

 

অপরদিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে মাহবুবর রহমান মাহবুব (নৌকা) পেয়েছেন ৮হাজার ৯শত ৪০ভোট ও তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (মোটর সাইকেল) পেয়েছেন ৮হাজার ৯শত ৪০ভোট। ফলে ওই ইউনিয়নের ফলাফল ভোট ড্র ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone