শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অভিযানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ
আলোকিত সুন্দরগঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলোকিত সুন্দরগঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সুন্দরগঞ্জের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান উপদেষ্টা ও লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবিরের সভাপতিত্বে রবিবার (৭ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিদ্যালয় চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন এর উপস্থিতিতে কেক কাটা হয়৷ এ সময় সংগঠনটির তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক ও শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাশেদসহ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আলোকিত সুন্দরগঞ্জ এর প্রতিষ্ঠাতা ওসমান গনি ভার্চুয়ালি বলেন, কিভাবে মানুষের জন্য কাজ করব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, স্কুলগামী নয় এমন শিশুদের স্কুলগামী করবো তার স্বপ্ন দেখি। খবরের কাগজ খুললেই চোখে পরে অনেক স্থানে বাল্যবিবাহ হচ্ছে। অনেক শিশু ও তরুণী ধর্ষণের শিকার হচ্ছে। এসব বন্ধের জন্য মানুষকে সচেতন করার স্বপ্ন দেখি। আমার বিশ্বাস সমাজের তরুণরা এগিয়ে আসলে এসব বন্ধ করা সম্ভব হবে। এভাবেই একদিন সফলতা আসবে এবং গড়ে উঠবে সুন্দর আগামী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone