শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ঘোষণার প্রত্যাশায় নদীপাড়ের মানুষের ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৮২হাজার ৪শত ৫০টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ
বেগুনি রঙের ধান চাষ জনপ্রিয়তা পাচ্ছে

বেগুনি রঙের ধান চাষ জনপ্রিয়তা পাচ্ছে

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি গ্রামে এবারই প্রথম রোপণ করা হয়েছে বেগুনি রঙের নতুন ধান।

 

এই ধান চাষে কৃষকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। বেগুনি রঙের নতুন ধানের খেত দেখতে আগ্রহী মানুষেরা ভিড়ও করছে।

 

জানা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি গ্রামের এক কৃষক পরীক্ষামূলক চাষ করতে এক কেজি ধান নিয়ে চাষাবাদ করেন।

 

শুরুতেই সবুজের মধ্যে ধূসর রঙের খেত দেখে অনেকেই মনে করতেন খেতটি অযত্নে মরে গেছে।

 

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধানগাছের পাতা গাঢ় বেগুনি রং ধারণ করে। প্রতিদিন এই খেত দেখতে উৎসুক মানুষ ভিড় করে। অনেক কৃষক আগামী মৌসুমে এই ধানের চাষ করতে কৃষকের সাথে যোগাযোগ করছেন।

 

সরেজমিনে দেখা যায়, ধান গাছের বেগুনি রং আরও গাঢ় রং ধারণ করেছে। ফলন ভালো হবে বলে মনে করছেন স্থানীয় কৃষকেরা।

 

চর কুলাঘাট গ্রামের এস এম হাসান আলী বলেন, নতুন এই ধান দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে। এ ধান একর প্রতি প্রায় ৫০ থেকে ৫৫ মণ উৎপাদন হবে। ধানগাছে শীষের সংখ্যা অনেক বেশি, অনেক পুষ্টিগুণ সম্পন্ন। এ ধানের ভাত খেলে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগের মতো আরও অনেক রোগ প্রতিরোধের ঝুঁকি কমায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone