শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক
প্রকৃতি থেকে অপরূপ কাশফুল হারিয়ে যেতে বসেছে

প্রকৃতি থেকে অপরূপ কাশফুল হারিয়ে যেতে বসেছে

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে গ্রাম-বাংলার শরৎকালের সেই চিরচেনা প্রকৃতিতে অপরূপ শোভাবর্ধনকারী কাশফুলের দৃশ্য এখন আর চোখেই পড়ে না।

 

শরৎকাল শেষে হেমন্তের শুরুতেও তিস্তা, ধরলা, সতী/ মরাসতি, স্বর্ণামতি, ভ্যাটেশ্বরী, রত্নাই, সানিয়াজান, সাঁকোয়া, মালদহ, ত্রিমোহনী, গিরিধারী/ গিদারী, ছিনাকাটা, ধোলাই, শিংগীমারী নদীর তীরবর্তী কিছু এলাকায় প্রকৃতিতে অপরূপ শোভাবর্ধনকারী কাশফুল বাতাসে দোল খাচ্ছে।

 

সকাল-বিকাল এলাকার বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা মোবাইলে ছবি/ সেলফি তুলছে। নিকট অতীতেও দেখা গেছে শরৎকাল এলেই গ্রাম-বাংলার ঝোপ-জঙ্গল, রাস্তা-ঘাট ও নদীর দুই ধারসহ আনাচে-কানাচে শোভা পেত কাশফুলের মন মাতানো নাচানাচি। কাশবনের ফুলগুলো দোল খেত একটার সাথে আর একটা। এ সময় অজান্তেই মানুষের মনে ভিন্ন রকম আনন্দের ঝিলিক বয়ে যেত।

 

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলাতে শরৎকালে সেই চিরচেনা কাশফুলের দৃশ্য এখন কালের আবর্তে হারিয়ে যাচ্ছে।

 

এখন গ্রাম-বাংলায় বিচ্ছিন্নভাবে থাকা যে কয়েকটি কাশফুল চোখে পড়ে সেগুলোও হারিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রয়োজনের তাগিদেই মানুষ ঝোপঝাড়, বনজঙ্গল ও অন্যান্য পতিত স্থান কেটে কৃষি জমি সম্প্রসারণ করাসহ ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা গড়ে তুলছেন।

 

এতে প্রকৃতিতে অপরূপ শোভাদানকারী কাশবনসহ গ্রাম-বাংলার অনেক অনেক ঐতিহ্যবাহী ও মন মাতানো দৃশ্যগুলো হারিয়ে যাচ্ছে। মানুষ একটু সচেতন হলেই কাশবনসহ গ্রাম-বাংলার চিরচেনা ঐতিহ্যগুলো হারিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone