শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ফেনসিডিল সমজাতীয় মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি, প্যান্ট পিছ ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ কৃষ্ণচূড়া ফুলে ফুলে লাল হয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন র‍্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ১১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট এর নব নির্মিত জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট এর নব নির্মিত জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

আলোর মনি রিপোর্ট: শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট এর নব নির্মিত জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ। উদ্বোধক ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড শাহাদত হোসেন। অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহীন রহমান, কমরেড মিহির ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সহসাধারণ সম্পাদক এ্যাডঃ নিরঞ্জন কুমার সিংহ, লালমনিরহাট জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মধু সুদন রায়, কেন্দ্রীয় যুব জোটের সাবেক সদস্য আজমুল হক পুতুল, মাটির মায়ার নির্বাহী পরিচালক রিয়াজুল হক সরকার, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক কুমার রায়, উদীচি শিল্পী গোষ্ঠি লালমনিরহাট জেলা কমিটির সহসভাপতি ময়নুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক আনছার আলী প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এ্যাডঃ রফিকুল ইসলাম অপু।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone