শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক
গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন

গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন

আলোর মনি রিপোর্ট: শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টায় লালমনিরহাট জেলা শহরের গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা এবং লালমনিরহাট সদর-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডঃ আশরাফ হোসেন বাদল, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডঃ নজরুল ইসলাম, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক ওয়াহিদুল হাসান সেনাসহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন সকাল ৯টা ৩০মিনিটে কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও সকাল ১১টায় পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

অপরদিকে বিকাল ৪টায় লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা উপদেষ্টা কমিটির সভায় যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone