শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ভুট্টা ক্ষেতে কুড়িয়ে পাওয়া ফুটফুটে সেই নবজাতক আপাতত থাকবে রাজশাহীর ছোটমনি নিবাসে

ভুট্টা ক্ষেতে কুড়িয়ে পাওয়া ফুটফুটে সেই নবজাতক আপাতত থাকবে রাজশাহীর ছোটমনি নিবাসে

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতে পাওয়া সেই জীবিত কন্যা নবজাতক আপাতত থাকবে রাজশাহীর ছোটমনি নিবাসে। আদালতের সিদ্ধান্ত পেতে বিলম্ব হওয়ায় ওই নবজাতক ফুটফুটে কন্যা শিশুকে নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে লালমনিরহাট জেলা সমাজ সেবা অধিদপ্তর।

 

সোমবার (২৪ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।

 

শুক্রবার (২১ মে) সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ভুট্টা ক্ষেতে পড়ে থাকা নবজাতক জীবিত এক কন্যা শিশুকে প্রথম দেখতে পায় মিনা বেগম নামে এক মহিলা। পরে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে সমাজ সেবা অধিদপ্তরকে হস্তান্তর করে। সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে নবজাতকটি মিনা বেগম নামে ওই মহিলার কাছেই ছিলো।

 

লালমনিরহাট জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন জানান, কুড়িয়ে পাওয়া নবজাতক ওই কন্যা শিশুটিকে দত্তক পেতে ইতোমধ্যে অনেকেই আবেদন করেছেন, অনেকে এখনও আবেদন করছেন। আদালতের আদেশ যদি না হয়, সেক্ষেত্রে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সেভ হোমে পাঠানো যেতে পারে অন্থায় ২০১৩ সালের শিশু আইনে আদালতের মাধ্যমে কোনো দম্পতি দত্তক নিতে পারে।

 

নবজাতক উদ্ধারকারী সেই মিনা বেগম আবেদন করেছে কিনা, তা জানতে চাইলে তিনি বলেন, মিনা বেগমের আবেদনের বিষয়টি জানা নেই।

 

উদ্ধার হওয়া নবজাতকের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে অবশ্যই মহামান্য আদালত সদয় থাকবেন বলে প্রত্যাশা করেছে লালমনিরহাটের সুশীল সমাজের নাগরিকরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone