শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ
বরবটি চাষে ব্যস্ত কৃষকেরা

বরবটি চাষে ব্যস্ত কৃষকেরা

আলোর মনি রিপোর্ট: চলতি মৌসুমে লালমনিরহাটে বরবটি চাষে এখন ব্যস্ত হয়ে উঠেছেন কৃষকরা। শত শত শ্রমিক ও পরিবারের লোকজন নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা প্রখর রৌদ্রের তাপ উপেক্ষা করে জমিতে বরবটি পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছেন। কৃষকদের মাঝে এখন বিরাজ করছে উৎসবের আমেজ।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার কৃষকরা বরবটি চাষে বেশি ব্যস্ত।

 

কৃষকরা জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষি জমিতে বরবটি পরিচর্যা কাজ নিয়ে ব্যস্ত সময় কাটান।

 

কৃষকরা বলেন, বরবটি সাধারণত খরিফ মৌসুমে ভাল হয়। কিন্তু দিবস নিরপেক্ষ জাত বছরের যে কোনও সময়ে চাষ করা যায় এবং এই সবজির বছর জুরে চাহিদা থাকে। এই চাষ করলে মাটির উর্বরতাও বাড়ে। খরিফ মৌসুমের (মার্চ-সেপ্টেম্বর) চাষটা একটু আগে করলে বাজারে ভাল দাম পাওয়া যায়। খরিফ ও প্রাক খরিফে চাষ করার জন্য পুসা ফালগুনী, পুসা দোফসলী, পুসা বর্ষাতি, অর্ক গরিমা ভাল জাত।

 

কৃষকদের কাছে জমি ও মাটি সম্পর্কে জানতে চাইলে বলেন, প্রায় সব ধরনের মাটিতে বরবটি চাষ হলেও দোঁয়াশ মাটিই ভাল।

 

কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামের বরবটি চাষী বলেন, তিনি বরবটির চারা রোপণ করেছেন এখন পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছেন। জৈষ্ট্য মাসের শেষের দিকে বরবটি বাজারজাতের যোগ্য হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone