শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে ৩টি দোকান পুড়ে ছাঁই

বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে ৩টি দোকান পুড়ে ছাঁই

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: রবিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ১টার সময় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট বাজারে ভয়াবহ বৈদ্যুতিক  সর্টসার্কিটের আগুনে ৩টি (সবুজ সার ঘর, নেহা বীজ ঘর ও সাগর টেলিকম) দোকান পুড়ে ছাঁই হওয়ার ঘটনা ঘটেছে।

 

সবুজ সার ঘরের প্রোঃ আবু রায়হান (সবুজ) এর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সময়ে কৃষকের চাহিদা মেটাতে যে পরিমান সার ও কীটনাশক, দোকানে মজুত ছিল তাতে তার আনুমানিক ২লক্ষ টাকার মত ক্ষতি সাধিত হয়েছে।

 

নেহা বীজ ঘরের প্রোঃ নুর ইসলাম শেখ জনি বলেন, তার কষ্টে অর্জিত টাকা দিয়ে এ ব্যবসা শুরু করেছিল কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার বীজ, সার ও কীটনাশক সবকিছুই পুড়ে ছাঁই হয়ে যায়।

 

সাগর টেলিকমের প্রোঃ শফিকুল ইসলাম বলেন, চাকুরী না থাকায় লেখাপড়ার পাশাপাশি টেলিকম ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু ধুমকেতুর মত হঠাৎ করে তার সবকিছুই যেন নিঃস্ব করে দিল, বৈদ্যুতিক সর্টসার্কিটের ভয়াবহ আগুন।

 

জানতে চাইলে তিনি আরও বলেন, আমার দোকানে ৩টি কম্পিউটার, মোবাইলের যন্ত্রাংশসহ অন্যান্য আসবারপত্র মিলে আনুমানিক ২লক্ষ টাকার  হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone