শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল
লালমনিরহাটে বেড়েছে ধনিয়া চাষ

লালমনিরহাটে বেড়েছে ধনিয়া চাষ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে দিন দিন বেড়েছে ধনিয়া চাষ। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় কৃষকরা ঝুঁকছেন ধনিয়া চাষে। এ লালমনিরহাট জেলায় এখনও জমিতে ধনিয়ার আবাদ করা হচ্ছে।

 

জানা গেছে, লালমনিরহাট জেলার মাটি বেলে দোঁআশ ও দোঁআশ মাটি হওয়ায় মশলা জাতীয় ফসলের উৎপাদন ভালো হয়। সে জন্য এ লালমনিরহাট জেলায় ধনিয়াসহ অন্যান্য ফসল চাষের জন্য উপযোগী। ধনিয়া পাতা ও ফসল কৃষকদের কাছে লাভজনক ফসলে পরিণত হওয়ায় অন্যান্য মৌসুমের তুলনায় এ মৌসুমে ধনিয়া চাষ বেড়েছে।

 

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার বিভিন্ন এলাকায় ধনিয়া চাষ দেখা যায়।

 

জানা গেছে, গত বছরের তুলনায় এবার ফলন ভালো। ধনিয়া চাষ খুব সহজ এবং স্বল্প সময়ে অধিক লাভজনক ফসল। এছাড়া ধনিয়া ক্ষেতে সেচ ও সার খুব কম লাগে।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলতান সেলিম বলেন, ধনিয়া চাষাবাদে খরচ ও রোগ বালাই কম হওয়ায় অন্যান্য ফসলের তুলনায় এখনও কৃষকেরা ধনিয়া চাষ করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone