শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাটে ফুল চাষে স্বাবলম্বী অনেকে

লালমনিরহাটে ফুল চাষে স্বাবলম্বী অনেকে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে অনেকে ফুল চাষে স্বাবলম্বী হলেও চাহিদার তুলনায় বাড়ছেনা ফুল চাষীর সংখ্যা। ফলে ক্রেতাদের চাহিদা মেটাতে বাইরের জেলা থেকে ফুল কিনতে হয় বলে জানান বিক্রেতারা।

 

ফুল বিশেষজ্ঞরা বলছেন, উর্বর ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা প্রবণ হওয়ায় লালমনিরহাটের মাটি ফুল চাষের জন্য উপযোগী। তবে পুঁজির অভাবে ফুল চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন বলে জানান ফুল চাষীরা।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, লালমনিরহাটে ফুল চাষে কৃষকদের উৎসাহী করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন তারা।

 

চোখ জুড়ানো বাগান কৃষক হাফিজুর রহমানের। ফুলগুলো শুধু সৌন্দর্য্য বর্ধন করছেনা প্রতি মাসে এই কৃষকের হাতে এনে দিচ্ছে মোটা অংকের টাকাও।

 

এ রকম গাদা, রজনীগন্ধা, জিপশি, কাগজীসহ অন্যান্য ফুল চাষ করেও স্বাবলম্বী এই কৃষক।

 

ফুল বিক্রি করে বেশি মুনাফা পেলেও পুঁজির অভাবে চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকে।

 

তারা বলছেন, ফুল চাষে লাভ পেতে অপেক্ষা করতে হয় এক থেকে দেড় বছর। আর ফুলের চাষ কম হওয়ায় লালমনিরহাটে চাহিদার সত্তর ভাগ ফুল বাইরের জেলা থেকে আনতে হয় বলে জানান বিক্রেতারা।

 

বিক্রেতারা বলেন, ফুল লাগালে এক বছর জমিটা পড়ে থাকে। আমরা কোন লাভ পাইনা। শীতকালে ফুল ফোটে কম, তাই আয়ও কম। গ্রীষ্মকালে অনেক ফুল ফোটে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone