শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
সরকার মানুষের মঙ্গলের জন্য কাজ করে-অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম

সরকার মানুষের মঙ্গলের জন্য কাজ করে-অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম পিএএ বলেছেন, সরকার মানুষের মঙ্গলের জন্য কাজ করে। আমরা মাঠ পর্যায়ে সরকারি ভাবে লালমনিরহাট জেলার পাথর কোয়ারী দেয়ার মতামতের ব্যাপারে পরিদর্শন ও স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পাথর ব্যবসায়ী, প্রশাসন ও বিজিবি’র সাথে মতবিনিময় সভা করেছি। জনসাধারণের ক্ষতি রোধ করে সরকার রাজস্ব পাবে সে প্রক্রিয়ায় পাথর কোয়ারী সমূহ দেয়ার ব্যাপারে সকলের মতামত তুলে ধরা হবে। সরকার বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে পাথর কোয়ারী বিষয়ে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও অংশীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোজাম্মেল হক, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহঃ রাশেদুল হক প্রধান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মেজবাবুল আলম, লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, লালমনিরহাট এলজিইডি নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খাঁন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম কামরুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা, পাথর ব্যবসায়ী ও পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত প্রমুখ। এ সময় অন্যন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone