শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১শত ২২বোতল ও ৪.৫লিটার খোলা এস্কাফ সিরাপসহ ৬জনকে গ্রেফতার ৪০হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৮ম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত যুবসমাজকে নিয়ে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক আলোচনা সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ; ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ পূবালী ব্যাংক পিএলসির ৩দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)র নব-নির্বাচিত কমিটি গঠন বাঘের আক্রমণে আহত ৩, উদ্ধার অভিযান অব্যাহত ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেফতার
৮ম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

৮ম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “ধর্ষক যদি রেহাই পায়, জনগণের আইন কোথায়?” স্লোগান নিয়ে কালীগঞ্জের কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষক ইউসুফ আলীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের কাকিনা এলাকায় লাইটহাউজ স্বপ্নবাজ ও সচেতন জনগণের আয়োজন এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে আন্দোলনকারীরা লালমনিরহাটের পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।

স্মারকলিপি সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকার মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ১২বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আন্দোলনকারীরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং আইন অনুযায়ী দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্মারকলিপিতে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক সহায়তা ও আইনি সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত যেন না থাকে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান আন্দোলনকারীরা। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone