শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত

লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী জাতীয় মহাসড়কে প্রাতঃভ্রমণে বের হয়ে বেপরোয়া গতির একটি সিমেন্টবাহী ট্রাকের চাপায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ভোরে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফকিরের তকেয়া (বালাপাড়া) কালভার্টের ওপর এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন- ওই এলাকার স্থানীয় বাসিন্দা ফজিলা বেগম ও জহিলা বেগম।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শে শনিবার ফজরের নামাজ শেষে ওই দুই নারী জাতীয় মহাসড়কের পাশে হাঁটতে বের হন। এ সময় রংপুর থেকে আসা বেপরোয়া গতির একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

​নিহতদের বিষয়ে স্থানীয় বাসিন্দা কাউসার মাহমুদ জানান, ওই দুই নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। একজনের কিডনির সমস্যা এবং অপরজনের ডায়াবেটিস থাকায় চিকিৎসকের পরামর্শেই তারা নিয়মিত সকালে হাঁটাহাঁটি করতেন।

সড়কের দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের এই অংশটি বেশ সরু। এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে। সরু রাস্তা এবং চালকদের বেপরোয়া গতির কারণেই এখানে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের দেওয়া তথ্য মতে, এই মহাসড়কটিতে গত ২বছরে আজকের নিহত দুজনসহ মোট ৪৮জনের প্রাণ ঝরেছে।

​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone