শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট ধরলা নদীর ঘাট ও জিরামপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত ভুট্টাকে ঘিরে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গ্রামের বাড়িতে যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম আনাস হাসান, আজীবন ভ্রমণ ফ্রি ৮কোটি টাকার শান্তিনিবাস, নির্মাণের ৩বছরেও ওঠেনি কোনো বৃদ্ধ ‎লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকরি কালাইয়ের চাষ আজ বিলুপ্তির পথে অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী
মোগলহাট ধরলা নদীর ঘাট ও জিরামপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

মোগলহাট ধরলা নদীর ঘাট ও জিরামপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

লালমনিরহাটের মোগলহাট রেল স্টেশন হইতে ধরলা নদীর ঘাট ও মোগলহাট জিরামপুর মন্দির হইতে সোনাউল্লার কুড়া পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৫টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের রেল স্টেশন ও জিরামপুরস্থ লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।

ভিত্তি প্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এগিয়ে আসেন। সেখানে তিনি প্রায় ৩কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য পৃথক ২টি গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এই রাস্তাগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হলে মোগলহাট এলাকার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে এবং স্থানীয় কৃষি পণ্য সহজে হাট-বাজারে পরিবহন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone