লালমনিরহাটের মোগলহাট রেল স্টেশন হইতে ধরলা নদীর ঘাট ও মোগলহাট জিরামপুর মন্দির হইতে সোনাউল্লার কুড়া পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৫টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের রেল স্টেশন ও জিরামপুরস্থ লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এগিয়ে আসেন। সেখানে তিনি প্রায় ৩কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য পৃথক ২টি গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এই রাস্তাগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হলে মোগলহাট এলাকার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে এবং স্থানীয় কৃষি পণ্য সহজে হাট-বাজারে পরিবহন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.