শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩

৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার

লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩কেজি গাঁজা ও ১টি মোটর সাইকেলসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলার দক্ষিণ রাঘবপুর মাঠপাড়া এলাকার মোঃ কাওছার মিয়ার স্ত্রী মোছাঃ রতনা খাতুন (৪২) এবং একই জেলার গজমতিকুন্ডা মহিষগাড়ি এলাকার মৃত নতুব আলীর ছেলে মোঃ ইসলাম (৪৩)।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের একটি অভিযানকারী দল ওয়াপদা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থেকে আসা ১টি মোটর সাইকেলের গতিপথ রোধ করে তল্লাশি চালানো হলে ৩কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে অপরাধে ব্যবহৃত মোটর সাইকেলটি আলামত হিসেবে জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলাকে মাদক মুক্ত করতে ডিএনসি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone