শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় লালমনিরহাটের দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে হওয়া মিথ্যা মামলার প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একুশে টেলিভিশন লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক যুগের আলো প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, একাত্তর টেলিভিশন প্রতিনিধি মিলন পাটোয়ারী, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, বাংলাভিশন প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল, মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু, দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, সাপ্তাহিক লালমনির কণ্ঠ নির্বাহী সম্পাদক মফিজুর রহমান বাবু, সাপ্তাহিক আলোর মনি নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির প্রমুখ। এ সময় লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হয়রানি করতেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং সংবাদ প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তারা।

মানববন্ধনে উপস্থিত একাধিক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মামলা দিয়ে কোনোভাবেই সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।

বক্তারা আরও বলেন, জনস্বার্থে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। এ দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হয়রানি বা আইনি চাপের মুখে ফেলা হলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

মানববন্ধনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে লালমনিরহাট জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা সহকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য যে, মামলায় অভিযুক্ত দুই সাংবাদিক হলেন- দৈনিক কালবেলা পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি এসকে সাহেদ এবং দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়া প্রতিনিধি জুবাইর আহমেদ খান রোহান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone