শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির আম্পায়ার্স ডিপার্টমেন্টের সদস্য হলেন আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন বৃক্ষরোপণ ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু জুয়ার প্রতিবাদে হামলার শিকার শিক্ষক আরিফুলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, আসামিদের ৭ বাড়িতে ভাংচুর ও আগুন বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২লক্ষ ৫১হাজার টাকার ইয়াবা, ইস্কাপ ও গাঁজা জব্দ দেশের প্রাচীনতম ইমিগ্রেশন মোগলহাট নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-১ প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, কৃষক দল নেতা গ্রেপ্তার

বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য আলোচনা সভা, ভিডিও প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুঠিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশন এইড-এর ‘গার্লস সাপোর্টার প্রজেক্ট’-এর আওতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর উদ্যোগে এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন কুলাঘাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লোকমান হাকিম। এতে বিশেষ অতিথি ছিলেন কুলাঘাট ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছাঃ ফরিদা বেগম, শিবেরকুঠি জামে মসজিদ পেশ ইমাম মোঃ সামসুল হক, পুরোহীত বিপ্লব দেব শর্মা। এ সময় স্থানীয় অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, যুব প্রতিনিধি ও কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বাল্যবিবাহের নানাবিধ ক্ষতিকর প্রভাব, কন্যা সন্তানের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone