লালমনিরহাটে ব্যবসায়ীবৃন্দের সাথে আয়কর আইন ২০২৩ এর আনীত পরিবর্তন সমূহের উপর- মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাটের পুরান বাজার কালীবাড়ীস্থ চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সেলিম-এঁর সভাপতিত্বে সহ-সভাপতি মোঃ মজমুল হোসেন প্রামানিক-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল রংপুরের কর কমিশনার মোঃ হাফিজ আল আসাদ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর সার্কেল-৪ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার আবুল খায়ের মিঠু। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি কর অঞ্চল রংপুরের কর কমিশনার মোঃ হাফিজ আল আসাদ বক্তব্যে কর প্রক্রিয়া সহজীকরণ, সম্পূর্ণ অটোমেশন এবং ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দেন। তিনি করদাতাদের হয়রানি কমাতে এবং করজাল বৃদ্ধি করতে ডিজিটাল সেবাসমূহ আরও কার্যকর করার ঘোষণা দেন।