শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩
কবরস্থানের বালু তুলে বিক্রি করছেন এক ইউপি সদস্য!

কবরস্থানের বালু তুলে বিক্রি করছেন এক ইউপি সদস্য!

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া এলাকার জান্নাতুল বাগী কবর স্থান ভরাটের নামে বালু তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সেকেন্দার আলীর বিরুদ্ধে।

 

জানা যায়, জান্নাতুল বাগী কবরস্থান থেকে মিনি মালবাহী ট্রাক্টর ভর্তি করে বালু বিক্রি করা হচ্ছে।

 

এলাকাবাসী জানান, ইউপি সদস্য সেকেন্দার আলী স্থানীয় রফিকুল ড্রাইভারের পুকুর থেকে কবরস্থান ভরাটের কথা বলে বালু উত্তোলন করেন। তারপর হঠাৎ তারা মিনি ট্রাক্টর দিয়ে বালু বিক্রি করছেন। এখন পর্যন্ত তারা প্রায় অর্ধ লক্ষাধিক টাকার বালু বিক্রি করেছেন।

 

কুলাঘাট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মনির উদ্দিন ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বালু উত্তোলনের বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পারি তারপর বালু উত্তোলন বন্ধ করে দেই। তবে বালু বিক্রির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

 

কুলাঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সেকেন্দার আলী বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেছেন তবে বালু বিক্রির বিষয়টির সাথে তিনি জড়িত নন বলে জানিয়েছেন। বালু কে বিক্রি করছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় রফিকুল ড্রাইভারের পুকুর থেকে কবরস্থান ভরাটের জন্য বালু উত্তোলন করা হয়েছে তাই বালু উত্তোলনের সময় সে অতিরিক্ত বালু উত্তোলন করেছে এবং তা এখন বিক্রি করছে। স্থানীয় রফিকুল ড্রাইভারের বক্তব্য নেওয়ার জন্য তার বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি তবে তার বাড়ির সামনে বালু উত্তোলনের সরঞ্জামাদি লক্ষ্য করা গেছে।

 

লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি আর সরোয়ার সাংবাদিকদের বলেন, বালু উত্তোলনের বিষয়টি আমরা জানতে পেরে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছি। এখন তাদের বিরুদ্ধে বালু বিক্রি করার অভিযোগ এসেছে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone