শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে জরিমানা র‌্যাবের অভিযানে মাদক মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব অনুষ্ঠিত মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত মাদক ও জুয়ার ভয়াবহ থাবা নির্মূল এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৮টি মামলায় জরিমানা ও ৫জনের কারাদণ্ড ধরলা নদীর ভাঙনে ছোট হচ্ছে মোগলহাট জ্যৈষ্ঠ মাসে কদম ফুল ফুটেছে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের অভিযানে মামলা ও জরিমানা ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ
ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে জরিমানা

ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে জরিমানা

লালমনিরহাটে জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

‎বুধবার (৩ জুন) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বুধবার (৩ জুন) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট-এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

শহরের মিশন মোড়, বিডিআর হাট এবং সদর হাসপাতাল এলাকার বেশ কয়েকটি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার তানভীর আহমেদ ও মোঃ শরীফুল ইসলাম।

খাবারে অননুমোদিত রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে আকবরিয়া ফাস্ট ফুড এন্ড চাইনিজকে ৫হাজার টাকা, লালমনি কাচ্চি ঘরকে ৫হাজার টাকা এবং কাপা ব্রিদার ফাস্টফুডকে ৩হাজার টাকাসহ মোট ১৩হাজার টাকা জরিমানা এবং ৬হাজার টাকার সমমান পঁচা খাদ্যপণ্য বিনষ্ট করা হয়।

অবৈধভাবে মাটি কাটার অপরাধে লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২টি পৃথক অভিযানে ২জনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী মোট ১৫হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ঈদ পরবর্তী যাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে হাতীবান্ধা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও আদিতমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

উল্লেখ্য যে, অভিযানকালে শহরের আলোরূপা মোড় এলাকায় রড ও সিমেন্ট বিক্রয়কারী প্রতিষ্ঠানসমূহে ‘অত্যাবশ্যকীয় পণ্য আইন’-এর আওতায় ডিলিং লাইসেন্স গ্রহণ ও নবায়নের প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযান প্রসঙ্গে জেলা প্রশাসন জানায় জনস্বার্থে লালমনিহাট জেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone