শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের অভিযানে মামলা ও জরিমানা ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম-এঁর ইন্তেকাল শেখ শফিউদ্দিন কমার্স কলেজের পুনর্মিলনী অনুষ্ঠিত পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত নবাগত জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হককে বিসিবি’র কাউন্সিলরের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন দন্ত চিকিৎসককে পিটিয়ে হাড় ভাঙলেন স্বেচ্ছাসেবক দলের নেতা আইনজীবীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোড়কমন্ডল বিওপির টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে একটি চোরাকারবারী চক্র সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের অপচেষ্টা চালাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (৩০ মে) রাত ৮টায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার উত্তর গোড়কমন্ডল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে টহলদল ধাওয়া করলে সে তার বহনকৃত মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় গাঁজা ১৫কেজি জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গাঁজা ১৫কেজি, যার সিজার মূল্য ৫২হাজার ৫শত টাকা। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে কোনো চোরাকারবারী চক্র সীমান্ত ব্যবহার করে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য দেশে প্রবেশ করাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি। চোরাচালান ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone