শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিসিবি’র কাউন্সিলর হলেন লালমনিরহাটের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মাহফুজ এভিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর এবং চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত পবিত্র ঈদ উল আযহাকে ঘিরে জমে উঠেছে পশুহাট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া
বিসিবি’র কাউন্সিলর হলেন লালমনিরহাটের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মাহফুজ এভিন

বিসিবি’র কাউন্সিলর হলেন লালমনিরহাটের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মাহফুজ এভিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র কাউন্সিলর হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার কৃতী সন্তান সাবেক ক্রিকেটার ও দক্ষ ক্রীড়া সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক মানবিক যাত্রা ফাউন্ডেশন-এর কর্ণধার আব্দুল্লাহ আল মাহফুজ এভিন।

সাবেক এ ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ এভিন বলেন, ক্রীড়াঙ্গণসহ পথশিশু মাদরাসার এতিম শিশু ও হতদরিদ্র মানুষগুলোর জন্য নিরলস ভাবে পরিশ্রম করে এসব মানুষর ভাগ্যোন্নয়নে কাজ করাই আমার এক মাত্র লক্ষ্য।

তিনি তার লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে সমাজের সকল শ্রেণীপেশার মানুষের কাছে দোয়া প্রার্থী।

উল্লেখ্য যে, মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এভিন দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নে মোঃ এরশাদুল আলমের পুত্র।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone