বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি'র কাউন্সিলর হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার কৃতী সন্তান সাবেক ক্রিকেটার ও দক্ষ ক্রীড়া সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক মানবিক যাত্রা ফাউন্ডেশন-এর কর্ণধার আব্দুল্লাহ আল মাহফুজ এভিন।
সাবেক এ ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ এভিন বলেন, ক্রীড়াঙ্গণসহ পথশিশু মাদরাসার এতিম শিশু ও হতদরিদ্র মানুষগুলোর জন্য নিরলস ভাবে পরিশ্রম করে এসব মানুষর ভাগ্যোন্নয়নে কাজ করাই আমার এক মাত্র লক্ষ্য।
তিনি তার লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে সমাজের সকল শ্রেণীপেশার মানুষের কাছে দোয়া প্রার্থী।
উল্লেখ্য যে, মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এভিন দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নে মোঃ এরশাদুল আলমের পুত্র।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.