শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব প্রদীপ কুমার পোদ্দার-এঁর বিদায় ও সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব মোঃ মাসুদ রানা-এঁর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট জোনাল অফিসে রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সম্মানিত গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দে আয়োজনে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ অহিদুজ্জামান-এঁর সভাপতিত্বে রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মিজানুর রহমান-এঁর সঞ্চালনায় বিদায়ী অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান প্রদীপ কুমার পোদ্দার। বরণীয় অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ মাসুদ রানা। প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মোঃ মোস্তফা হামিদ। এতে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন মেসার্স প্রামানিক ট্রেডার্সের স্বত্বাধিকারী একেএম মাহবুবুল আলম মিঠু, হায়াৎ ট্রেডার্সের স্বত্বাধিকারী আমিরুল হায়াৎ, দুলাল ট্রেডার্সের স্বত্বাধিকারী খোরশেদ আলম দুলাল প্রমুখ। এ সময় রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখা ও লালমনিরহাট জোনাল অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎পরে রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান প্রদীপ কুমার পোদ্দারকে বিদায়ী অতিথির উপহার সামগ্রী রূপালী ব্যাংক পিএলসির সৌজন্যে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone