লালমনিরহাটে রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব প্রদীপ কুমার পোদ্দার-এঁর বিদায় ও সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব মোঃ মাসুদ রানা-এঁর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট জোনাল অফিসে রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সম্মানিত গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দে আয়োজনে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ অহিদুজ্জামান-এঁর সভাপতিত্বে রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মিজানুর রহমান-এঁর সঞ্চালনায় বিদায়ী অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান প্রদীপ কুমার পোদ্দার। বরণীয় অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ মাসুদ রানা। প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মোঃ মোস্তফা হামিদ। এতে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন মেসার্স প্রামানিক ট্রেডার্সের স্বত্বাধিকারী একেএম মাহবুবুল আলম মিঠু, হায়াৎ ট্রেডার্সের স্বত্বাধিকারী আমিরুল হায়াৎ, দুলাল ট্রেডার্সের স্বত্বাধিকারী খোরশেদ আলম দুলাল প্রমুখ। এ সময় রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখা ও লালমনিরহাট জোনাল অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান প্রদীপ কুমার পোদ্দারকে বিদায়ী অতিথির উপহার সামগ্রী রূপালী ব্যাংক পিএলসির সৌজন্যে প্রদান করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.