শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লালমনিরহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে এবং লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ লালমনিরহাট জেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট এবং সাঁতার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। বক্তৃতা প্রদানের সময় তিনি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ লালমনিরহাট জেলার অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দীর্ঘদিন পর পুনরায় শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে এ অঞ্চলের ছেলে-মেয়েরা একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে আশা ব্যক্ত করেন।

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাসেল মিয়া-এঁর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত শনিবার (২ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলাতেও ভার্চুয়ালি সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে। লালমনিরহাটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এম.পিসহ লালমনিরহাট জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত ২ মে বিকেল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত পর্যায়ক্রমে এ স্পোর্টসের অন্তর্ভুক্ত ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (লং জাম্প, ১০০ মি. ও ২০০ মি. দৌড়) এবং মার্শাল আর্টসহ ৮ ইভেন্টের (বালক ও বালিকা অনুর্ধ্ব-১৪) এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

উক্ত স্পোর্টসে ২ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ এর মধ্যে যেসব বালক-বালিকাদের জন্ম তারাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এ প্রতিযোগিতায় লালমনিরহাট জেলাতে প্রায় ১হাজার কিশোর-কিশোরী অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি, মেডেল, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”, “স্বপ্নের পথে, বিজয়ের সাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ লালমনিরহাট জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone