শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন চাষীরা ধুন্দল চাষে স্বাবলম্বী কোমলমতি শিশুদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ-১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম চিকিৎসক ও জনবল নিয়োগ, ওষুধ এবং সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে সমৃদ্ধ লালমনিরহাটের স্মারকলিপি প্রদান বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের আতঙ্ক সরকারি স্থাপনা দখল করে ঘর নির্মাণের অভিযোগ মাচায় পানি কুমড়া চাষে ঝুঁকে পড়েছেন চাষিরা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষ সজ্জিতকরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক জনাব মোঃ আব্দুর রশিদ-এঁর বিদায় সংবর্ধনা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে লালমনিরহাটের সন্তান শেফাউল আজম

বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের আতঙ্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মুগলিবাড়ী সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

​জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীনস্থ বুড়িমারী বিওপি এলাকার মুগলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস-এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটে। ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোনটি দিয়ে ভিডিও ধারণ করছিল। একপর্যায়ে ড্রোনটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর সীমান্তের পাশের জমিতে কর্মরত এক বাংলাদেশী ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে এটি একটি ভুট্টা ক্ষেতে আছড়ে পড়ে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারত প্রায়ই এ ধরনের ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে উড়িয়ে থাকে। এর আগেও পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্তে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। কিন্তু বিজিবিকে এ বিষয়ে শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, যার ফলে সীমান্তে বসবাসরত মানুষের মনে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ কাজ করছে।

​এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone