শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
‎লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন একেএম মমিনুল হক

‎লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন একেএম মমিনুল হক

‎লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক।

‎মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক এক লিখিত আদেশে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

​জানা গেছে, নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক দীর্ঘদিন ধরে লালমনিরহাটের স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে তার বিশেষ ভূমিকা ছিল। নতুন এ প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। একেএম মমিনুল হক জেলা পরিষদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone