শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
‎হাতীবান্ধায় নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাস্থান পরির্দশন করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি

‎হাতীবান্ধায় নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাস্থান পরির্দশন করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি

:: ‎হেলাল হোসেন কবির :: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাস্থান পরিদর্শন করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

‎সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক এবং লালমনিরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ জাহাঙ্গীর আলম-এঁর টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎এ সময় স্থানীয়দের সাথে আলোচনা করেন সংঘর্ষের সূত্রপাত ও হতাহত সম্পর্কে জানা যায়।

‎উল্লেখ্য যে, গত রোববার (২৫ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের অন্তত ২০জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone