শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

২০কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন এলাকা হতে ২০কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর।

 

র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০মিনিটে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন টংভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশী করে প্রাপ্ত ২০কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ী মোঃ শাহীন হাওলাদার (২৫), পিতা- মোঃ সাইদুর রহমান, সাং- কানুদাসকাঠি, থানা- রাজাপুর, জেলা-ঝালকাঠি ও মোঃ রবিন ইসলাম (১৯), পিতা- মোঃ লাজু ইসলাম, সাং- বড় সংগলশী, থানা- নীলফামারী সদর, জেলা- নীলফামারী এবং মোঃ রকিব (২৩), পিতা- আঃ সালাম, সাং- সাহাপাড়া, থানা- নীলফামারী সদর, জেলা- নীলফামারীদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

“বাংলাদেশ আমার অহংকার”-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone