শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

লালমনিরহাটে “আপনার চোখকে ভালোবাসুন” স্লোগানকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় এ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ব্র্যাক লালমনিরহাট জেলা সমন্বয়ক মোঃ আশরাফুল আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ দীপঙ্কর রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা। এ সময় ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেন, অরবিট চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিখিল চন্দ্র রায় স্বপনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, চোখ গুরুত্বপূর্ণ সম্পদ, মানুষকে প্রতিদিন শরীরের যত্ন নিতে হয়, চোখে দৃষ্টি ঠিক রাখতে হবে, চোখের কোন কিছু হলে অবহেলা করা যাবে না।

 

আলোচনা সভা শেষে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone